নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে সীমান্ত পিলার-৫২-এর কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখা থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ ঘটে।...
