শেষের পাতা

কলকাতা ট্র্যাজেডি

দেবাশীষ পরিবারের শেষযাত্রা

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তকে পাশাপাশি সমাধিস্থ করা হয়েছে। শনিবার রাত ৩টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়ার মহাশ্মশানে বাবা-ছেলের শেষকৃত্য সম্পন্ন হয়। একই ঘটনায় নিহত দেবাশীষের স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর মো. আকরাম আলীকে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী কুষ্টিয়া...

দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর যাত্রা

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সহজ, সমন্বিত ও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)কে একীভূত করে গঠিত নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর আওতায় গেজেট প্রকাশের পর প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দেশের শীর্ষ বিনিয়োগ...

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ জনের মৃত্যু

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হলো। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগে গত ১৬ই আগস্ট একদিনে সর্বোচ্চ ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি...

৬ মাসে ৫১২ অপহরণ

‘আপনার স্বামী কিডন্যাপ হয়েছে, দ্রুত টাকা পাঠান’

২৩ আগস্ট (রবিবার), ২০২৬

হাসিবুর হাসান। পেশায় একজন দন্ত চিকিৎসক। বুধবার সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোড রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাস এসে থামে তার সামনে। মাইক্রোবাসের চালক তাকে জলসিঁড়ি পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। কিছুক্ষণ পরই মাইক্রোবাসে যাত্রী বেশে থাকা লোকগুলো হাসিবুরের হাত-পা,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

২৩ আগস্ট (রবিবার), ২০২৬

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার সরকারের সেই নীতিকে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জেনেট ভার্গাস বলেন, এই নীতি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, জানুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ওই নীতি...

জামায়াত নেতার কাণ্ড!

২৩ আগস্ট (রবিবার), ২০২৬

সমপ্রতি গাইবান্ধার বোনারপাড়ায় দু’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একজন চলমান শিবির নেতা, অন্যজন সাবেক শিবির নেতা। সেই হত্যাকাণ্ডের আড়ালে অনেক ঘটনা এখনো লুকিয়ে আছে। খোদ জামায়াতের দু’-একজন ঊর্ধ্বতন নেতার পক্ষ থেকে মূল ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে প্রাণপণে।সন্ত্রাসীদের হাতে খুন হওয়া সালাউদ্দিনের পরিবারের সঙ্গে চলতি মাসের ১০ তারিখে আমীরে জামায়াত...

ভোলা-বরিশাল সরাসরি মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২৩ আগস্ট (রবিবার), ২০২৬

ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা- মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোলা-বরিশাল সেতু নির্মাণ সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই নির্দেশনা...

গ্যাসের ঘাটতির প্রভাব বিদ্যুতে

২১ আগস্ট (শুক্রবার), ২০২৬

গ্যাস সরবরাহ কমেছে। ফলে দেশে লোডশেডিংও বেড়েছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিং করতে হচ্ছে অনেক বেশি। এলএনজি কার্গোর অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ার  পর দেশে গ্যাস সরবরাহ আরও কমে গেছে। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে।সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায়...

বিশ্ব মশা দিবস আজ

২০ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬

বিশ্ব মশা দিবস আজ। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং এসব রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরতেই প্রতিবছর পালিত হয় এই দিবস। এবারের বিশ্ব মশা দিবসের প্রতিপাদ্য হলো: ‘একসাথে কাজ করি: মশা-সহনশীল সমাজ গড়ে তুলি’।১৮৯৪ সালে বৃটিশ চিকিৎসক প্যাট্রিক ম্যানসন ও ভারতীয় মেডিক্যাল সার্ভিসের কর্মকর্তা রোনাল্ড রস ম্যালেরিয়ার সম্ভাব্য...

৩ বছর আগে মারা যাওয়া বৃদ্ধ ছাত্রদলের সহ-সভাপতি

২০ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬

ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত নতুন কমিটিতে তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে সহ-সভাপতি করা হয়েছে। তিনি আবার ৭২ বছর বয়সী বৃদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। মঙ্গলবার ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফুলগাজী উপজেলা...