প্রথম পাতা

৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত

টিআইবি’র প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে হত্যার সংখ্যা নিয়ে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তফসিল ঘোষণার পর ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতা ও কর্মী নিহত হয়েছেন- এমন দাবি করেছে টিআইবি। তথ্যটি দ্রুত জনমনে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। তবে বিষয়টি অন্ধভাবে...

শেষ মুহূর্তে প্রচারণায় গলদঘর্ম প্রার্থীরা

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

নির্বাচনী প্রচারের সময় আর একদিন আছে। আগামীকালই শেষ হচ্ছে প্রচার। বলা চলে ভোটযুদ্ধে জয়ী হতে প্রার্থীদের শেষ পরীক্ষা চলছে। ত্রয়োদশ নির্বাচনের প্রার্থীদের চলছে নির্ঘুম প্রচারণা। শেষ মুহূর্তে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। প্রচারণার মাঠে কৌশলে নিজের পক্ষে টানার চেষ্টা করছেন ভোটারদের। দলের প্রধান থেকে প্রার্থী, নেতা থেকে কর্মী সবাই...

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। প্রেস উইং জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ই ফেব্রুয়ারি...

সরকারের শেষ সময়ে মূল্যস্ফীতি আরও বাড়লো

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

টানা তিন মাস মূল্যস্ফীতি বেড়েছে। গত জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮ শতাংশ। গত ডিসেম্বর ও নভেম্বরেও মূল্যস্ফীতি বেড়েছিল। এর ফলে সরকারের শেষ সময়ে মূল্যস্ফীতি আরও বাড়লো। এতে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতে। তবে কিছুটা স্বস্তি ফিরেছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতে। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে।...

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

১ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমেছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রোলের দাম ২ টাকা...