অনলাইন

ঈদুল আজহা উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ

২০ মে (বুধবার), ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য পরিকল্পিত ভ্রমণ, দ্রুতগতিতে গাড়ি চালাতে চালকদের তাগাদা না দেওয়া, ওভারটেকিং না করাসহ এবং রেললাইনের পাশে কোরবানির পশুর হাট না বসাতে জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি এ পরামর্শ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা...

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলা

৪ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন

২০ মে (বুধবার), ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ছারোয়ার নির্জন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন এবং ৫ জনকে খালাসের রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করে।...

‘জলাতঙ্কের ভ্যাকসিন’ নেয়ার পর ৫ জনের মৃত্যু

সিভিল সার্জনকে প্রতিবেদন দেয়ার নির্দেশ

২০ মে (বুধবার), ২০২৬

গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জন নিহতের ঘটনায় সংশ্লিষ্টদের গাফিলতি আছে কিনা, তা খতিয়ে দেখে জেলার সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও এস এম সাইফুল ইসলামের বেঞ্চ এ নির্দেশ দেন।আদালতে বিষয়টি নিয়ে রিট করেন আইনজীবী শাফিনুর ইসলাম। পরে সাংবাদিকদের রিটকারীর পক্ষের আইনজীবী বলেন, ‘গাইবান্ধার...

মানবতাবিরোধী অপরাধ

আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

২০ মে (বুধবার), ২০২৬

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ই জুন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন।এই...

বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি চলছে

২০ মে (বুধবার), ২০২৬

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে গণশুনানি চলছে। শুনানি চলবে আগামীকালও। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গণশুনানিতে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিভিন্ন মহল,ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত আছেন।গণশুনানিতে দাম বাড়ানোর বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন চলছে। এতে বিইআরসির...

আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় হাইকোর্টের বিস্ময় প্রকাশ

২০ মে (বুধবার), ২০২৬

আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্ত হওয়া প্রজ্ঞাপন নজরে আনলে হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে বলেন, ‘এটি কীভাবে সম্ভব’। পরে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, ‘চূড়ান্ত নিষ্পত্তির আগেই কার্যক্রম বিলুপ্ত করায়...