ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব উপজেলার টিনপট্টি এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও স্বজনরা জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব উপজেলার টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে সৈকতের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা।

ভৈরব থানার ওসি মো. মাহবুব রহমান বলেন, ‘ভৈরব উপজেলার টিনপট্টি এলাকায় মো. আল আমিন সৈকতকে কুপিয়ে আহত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।