সিলেটে দেড় মাস বয়সী শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছে মা। এ ঘটনায় সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত শিশু মাইমুনা জান্নাত তোহা সিলেট মহানগরের জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামের আমীর আলীর মেয়ে। শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে শিশুটিকে হত্যা করা হয়। ঘটনার সময় শিশুর বাবা মসজিদে ফজরের নামাজে ছিলেন। নামাজ...
নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৯শে মে দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত তিনজন হলো- পাবনা পৌর...
মুন্সীগঞ্জ শহরের পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলী সরকার বলেন, বিকাল সোয়া ৫টার দিকে ওই দুই ছাত্রকে আমাদের হাসপাতালে আনা হয়। বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখি ওই দুই...
মিরপুর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিশু ও শ্রমজীবীরা। শুক্রবার দুপুরে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।এ সময় বিক্ষোভকারী কোমলমতি ছোট ছোট...
খুলনায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। এ সময় তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে আজকের বিশ্বের জীবনযাত্রা দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ...
কুমিল্লার দেবিদ্বারে রাস্তা ব্যবহারে বাধা দেয়ার অভিযোগের তদন্ত করতে গিয়ে মব সন্ত্রাসের স্বীকার হয়েছেন এক এসআইসহ ৩ পুলিশ সদস্য। এতে পুলিশ ক্ষুব্ধ হয়ে ৩ দফা অভিযান চালিয়ে অন্তত ৫টি বাড়ি- ঘরে হামলা-ভাংচুর করেছে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় পার্শ্ববর্তী উপজেলা থেকে বেড়াতে আসা ৩ নারী মেহমান ও এক গৃহবধূসহ...
বরগুনার ১২ জেলে অপহরণ
বরগুনার পাথরঘাটায় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর কটকা খাল এলাকা থেকে গত ১৯শে মে রাতে মাছ ধরার ট্রলারসহ ১২ জন জেলেকে অপহরণ করে জলদস্যুরা। অপহৃত জেলেরা সবাই পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের বাসিন্দা। তাদের মুক্তিপণ হিসেবে সবার জন্য দেড় লাখ টাকা করে দাবি করেছে জলদস্যুরা।জলদস্যুদের থেকে পালিয়ে আসা কয়েকজন জেলে পাথরঘাটার বাড়িতে...
শিশু রামিসাসহ সারা দেশে চলমান ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ...
বগুড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বাদশা
সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের মৃত্যু
সুন্দরবনের পশ্চিম বনবিভাগের আওতায় মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বনবিভাগের গুলিতে আমিনুর (৪৫) নামের এক জেলে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বনবিভাগের ওপর হামলার ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। নিহত জেলের পরিবারের অভিযোগ, বনবিভাগের টহল দলের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে বনবিভাগ বলছে, বনরক্ষীদের সঙ্গে জেলেদের ধস্তাধস্তির সময় ‘মিসফায়ার’...
রাশিয়ার হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি মাদারীপুরে চলছে শোকের মাতম। নিহত সুরুজ কাজী (২৫) মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর ছেলে। নিহতের পরিবার জানায়, ৯ মাস আগে প্রতিবেশী এলেন মাতুব্বরের ছেলে দুলু মাতুব্বরের মাধ্যমে ৯ লাখ টাকার...
রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। একইসঙ্গে ধর্ষণের বিচার কোরআনের নির্দেশনা অনুযায়ী কার্যকর করার আহ্বান জানান তিনি। গত বৃহস্পতিবার রাতে রাজশাহীর সিটি বাইপাস রোড এলাকায় আয়োজিত...
ময়মনসিংহের নান্দাইলের কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর ধরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শিশুদের খেলাধুলা। বিদ্যালয়ের একমাত্র ছোট মাঠটিতে নির্মাণ সামগ্রীর স্তূপ এবং শ্রেণিকক্ষে রড রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ করায় ঝুঁকিতে রয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী। হারাচ্ছে খেলাধুলার পরিবেশ। সরজমিন দেখা যায়, বিদ্যালয়ের নিজস্ব ৫০ শতক জমির...
৭ মিনিট আগে
২১ মিনিট আগে
৪২ মিনিট আগে
৪৩ মিনিট আগে