বাংলারজমিন

ঝিনাইদহে জামায়াত-বিএনপি’র সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

১৫ মার্চ (রবিবার), ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে গুরুতর আহত কৃষক দল নেতা তরু মুন্সী (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...

মানবজমিনে সংবাদ প্রকাশের পর ইউএনও’র ঈদ উপহার

১৫ মার্চ (রবিবার), ২০২৬

সৌদি আরবে বজ্রাঘাতে নিহত কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার পশ্চিম ধুলজুরী গ্রামের প্রবাসী মো. রাসেল মিয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা নিহত রাসেল মিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের মাঝে ঈদ...

নওগাঁয় ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৫ মার্চ (রবিবার), ২০২৬

নওগাঁর মহাদেবপুর উপজেলায় গৌতম সরকার (৪৫) নামের একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৌতম মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গৌতম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস...

যাদের কারণে প্রকল্পে দুর্নীতি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পানিসম্পদ মন্ত্রী

১৫ মার্চ (রবিবার), ২০২৬

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন- বিগত সময়ে যারা ছিলেন, এরা দেশের অর্থ কীভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি। তা তদন্তাধীন রয়েছে। যাদের কারণে লাখ লাখ কোটি কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী...

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে কর্মচাঞ্চল্য এলজিইডি কুমিল্লা

১৫ মার্চ (রবিবার), ২০২৬

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারো কর্মচাঞ্চল্য ফিরেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লা। জেলার বিভিন্ন সড়ক, সেতু, কালভার্ট ও সামাজিক অবকাঠামো নির্মাণে নতুন গতি আসায় বদলে যেতে শুরু করেছে কুমিল্লার গ্রামীণ জনপদের চিত্র।সূত্র জানায়, এক সময় নানা জটিলতা ও প্রশাসনিক স্থবিরতার কারণে এলজিইডি কুমিল্লার অনেক উন্নয়ন প্রকল্পের কাজ ধীরগতিতে চলছিল। দীর্ঘদিন...

ফরিদপুর মানবজমিন প্রতিনিধির আয়োজনে ইফতার মাহফিল

১৫ মার্চ (রবিবার), ২০২৬

ফরিদপুর মানবজমিন প্রতিনিধি মাহাবুবুল ইসলাম পিকুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফরিদপুর শহরের ওয়্যারলেস পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এলাকার পাঁচ শতাধিক রোজাদার ও হতদরিদ্র শিশু-কিশোর অংশ নেয়। জানা যায়, মাসব্যাপী ইফতার মাহফিল এলাকাটির শিল্পপতি মিজানুর রহমান প্রথম রোজায় ইফতার মাহফিলের শুরু করেন। এলাকার যুবসমাজের খন্দকার নাজমুল হোসেন...

মোংলায় বিদেশি মদসহ আটক ১

১৫ মার্চ (রবিবার), ২০২৬

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের সদস্যদের অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্ত (৩৮) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। গত শুক্রবার বিকালে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়। এসব মদের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা যায়। আটক শান্ত বাগেরহাটের...

রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে রহস্যজনক আগুন

১৫ মার্চ (রবিবার), ২০২৬

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও...

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

১৫ মার্চ (রবিবার), ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় পবিত্র মাহে রামাদান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সিলেট নগরীর ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. আল-মুমিনের ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও...

আনোয়ারায় ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

১৫ মার্চ (রবিবার), ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় সুমি দেবী নামে এক নারীর বসতঘরে সংঘবদ্ধ হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামের কাজল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ৫ জনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের...

দেশের তৈরি কৃষিপণ্য এবার চীনের আন্তর্জাতিক মেলায়

১৪ মার্চ (শনিবার), ২০২৬

আগামী ১৭ থেকে ১৯শে মার্চ চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬তম চায়না ইন্টারন্যাশনাল এগ্রোকেমিক্যাল অ্যান্ড ক্রপ প্রোটেকশন এক্সিবিশন (সিএসি)। এই এক্সিবিশনে প্রথমবারের মতো বিশ্ববাজারে দেশের তৈরি এগ্রোকেমিক্যাল বা কৃষি পণ্যের প্রদর্শনী করতে যাচ্ছে বাংলাদেশ। এতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (এনএসি)। আয়োজক সূত্র জানায়, মেলায় ৫০টি...

মানবজমিনে সংবাদ প্রকাশ

খাগড়াছড়ির গুচ্ছগ্রামের রেশন অনিয়মে তদন্ত কমিটি

১৪ মার্চ (শনিবার), ২০২৬

খাগড়াছড়ির গুচ্ছগ্রামগুলোতে রেশন বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রশাসন অবশেষে তদন্তে নেমেছে। দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। ইতিমধ্যে কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং আগামী ৩...

ভালুকায় ইফতারি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

১৪ মার্চ (শনিবার), ২০২৬

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইফতারের বিরিয়ানি খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার ইফতারের সময় ভালুকার গ্লোবাল সুজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য...

ভালুকায় গাড়ি চাপায় শিশু নিহত

১৪ মার্চ (শনিবার), ২০২৬

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ইভা আক্তার নামে সাড়ে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলা ভরাডোবা-উথুরা সড়কের মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাঘাডোরা নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইভা নিঝুরী গুচ্ছগ্রামের মানিক ফকিরের মেয়ে ও নিঝুরী মারকাজুল উলুম মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়,...

চট্টগ্রাম থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু

১৪ মার্চ (শনিবার), ২০২৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে বিশেষ ব্যবস্থার ট্রেনযাত্রা। ঈদ যাত্রার প্রথম দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রিও শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে ২৩শে মার্চের ফিরতি টিকিট। যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে।...

রাতের আঁধারে ২ শতাধিক গাছের চারা কর্তন, থানায় জিডি

১৪ মার্চ (শনিবার), ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগরকন্যা কুয়াকাটায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমিতে লাগানো প্রায় দুই শতাধিক গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহিপুর থানার কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় অবস্থিত সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের জমিতে এ ঘটনা...

রাতের আঁধারে ২ শতাধিক গাছের চারা কর্তন, থানায় জিডি

১৪ মার্চ (শনিবার), ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগরকন্যা কুয়াকাটায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমিতে লাগানো প্রায় দুই শতাধিক গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহিপুর থানার কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় অবস্থিত সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের জমিতে এ ঘটনা...

এসএসসি তথা পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

১৪ মার্চ (শনিবার), ২০২৬

এসএসসি তথা পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন- শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন। তবে আগামী ২১শে এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষায় তা বাস্তবায়ন সম্ভব না হলেও পরীক্ষা ভালোভাবে নিতে হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধী মেঝে...

মৌলভীবাজারে যুবদলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, থানায় জিডি

১৪ মার্চ (শনিবার), ২০২৬

মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকার রহমানিয়া পেইন্ট হাউজ নামক একটি দোকানে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজি বলে দাবি করে একটি ভিডিও ভাইরাল করা হয়। বলা হয় চাঁদা না দেওয়ায় ওই দোকানের মালিকের ওপর যুবদল নেতার হামলা। এরই সঙ্গে এই আসনের স্বনামধন্য এমপি এম. নাসের রহমানকে জড়িয়ে তার পালিত যুবদল নেতার ...

সীতাকুণ্ডে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

১৪ মার্চ (শনিবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর বেড়িবাঁধ সংলগ্ন নদীতে ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘ প্রায় ৭-৮ মাস ধরে একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে এই কার্যক্রম চালাচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীতে একাধিক ড্রেজার বসানো আছে এবং দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু পাইপের মাধ্যমে...