কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারের এক ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কলেজ শিক্ষক জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি গত তিন বছর ধরে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ...
২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খোয়াই নদীর গর্তে ডুবে যাওয়া গরু ব্যবসায়ী জলিল মিয়ার মরদেহ উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা দিনভর চেষ্টা করেছেন কিন্তু জলিল মিয়ার মরদেহের সন্ধান দিতে পারেননি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কোর্টবাড়ী এলাকায় খোয়াই নদীতে বালু উত্তোলন স্পটে ঘটে এ ঘটনা। নিখোঁজ ব্যক্তির বাড়ি গাজীপুর...
মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামে বৈদ্যুতিক তারের স্পর্শে ডাম্প ট্রাকচালক মহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। এ সময় সজীব নামে ডাম্প ট্রাকের এক হেলপার গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পোড়াপাড়া গ্রামের ময়নাল হকের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিরুল গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা জানান, গভীর...
দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে অর্ধেক ভোট গণনার পর রাতে স্থগিত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ভোটারের ‘গোপনীয়তা নষ্ট হয়েছে’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল মালেক নির্বাচন স্থগিত ঘোষণা করেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে...
চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ব্যবহার করে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে পরিচিত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর উদ্যোগে কথিত ইফতার মাহফিলের আড়ালে সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি,...
চলতি মৌসুমে মাগুরা শ্রীপুরে লক্ষ্যমাত্রার থেকে বেশি জমিতে পিয়াজের আবাদ হয়েছে। শেষ সময়ে উপজেলার জারিয়া, নবগ্রাম, বাখরা, জয়নগর এলাকায় চাষিরা পিয়াজ ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পিয়াজের ফলন ভালো হয়েছে। এলাকার কৃষকরা জানান, এ বছর পিয়াজের বীজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে।...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি পুকুর সেচতে গিয়ে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশের বেশি বলে ধারণা করা হচ্ছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে অবস্থিত মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার...
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো একের পর এক বাধার মুখে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে সেশন জটের শঙ্কা বাড়ছে। চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। বিভাগীয় প্রধান ও ডিনদের সমন্বয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের তত্ত্বাবধানে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষার রুটিন প্রণয়ন করা হয়েছিল।...
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ করা ভিজিএফের ১০ কেজি চালের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক উপকারভোগী অভিযোগ করেছেন, তাদের দেয়া চাল খাওয়ার উপযোগী ছিল না। বাধ্য হয়ে অনেকে সেই চাল কম দামে বিক্রি করে দিয়েছেন। গত বৃহস্পতিবার রাজাপালং ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় অনেক উপকারভোগী প্রকাশ্যে...
ঈদ উপলক্ষে বোনের বাসায় সেমাই-চিনি নিয়ে যাওয়ার পথে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নুর ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. রয়েল ইসলাম (৩৫) নামে অপর আরোহী। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ...
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাভার পৌরসভা শাখার ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান আরিফ। এর আগে তিনি এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য...
নগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন ডিবি-সাইবার ক্রাইম ইউনিট উদ্ধার করেছে। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উপস্থিতিতে প্রকৃত মালিকদের নিকট ফোনগুলো হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, বিভিন্ন কারণে হারানো মোবাইল ফোনের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২০ দিনে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ...
নোয়াখালীর হাতিয়ায় তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী মো. মিলন (৩৮) পলাতক রয়েছেন। শুক্রবার মরদেহ ময়নাতদন্ত শেষে ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকালে মরদেহ...
রংপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাথরবোঝাই ট্রাকের চালক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা জলুলী গ্রামের রহিদুল ইসলামের ছেলে ইদ্রিস আলী (৩৫) ও বিআরটিসি ট্রাকের চালক পটুয়াখালী জেলার বাসিন্দা আরিফ (৩৭)। শুক্রবার সকাল ৭টায় তারাগঞ্জ উপজেলার খারুভাজ ব্রিজের পশ্চিমে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত...
বরগুনার আমতলীতে বিরোধীয় জমির তালগাছ থেকে রস সংগ্রহের জেরে আতাহার হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাহার ওই গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে। জানা গেছে- চলাভাঙ্গা গ্রামে সাইদুল মৃধা ও আতাহার একই গ্রামের বাসিন্দা...
নোয়াখালীর হাতিয়াতে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নেয়ার পর স্বামী পরিত্যক্তা এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ ঘটনায় তিনজনকে আসামি করে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ...
অত্যন্ত নিম্নমানের ভেজাল সেমাইয়ে ছেয়ে গেছে নীলফামারীসহ উত্তরাঞ্চলের হাটবাজার। বিভিন্ন সূত্র জানায়, ঈদকে সামনে রেখে নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি এসমস্ত সেমাই বিভিন্ন হাত গলিয়ে পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাটবাজারে। মজুত করা হচ্ছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীর গুদামে। নীলফামারী জেলার ব্যবসা প্রসিদ্ধ গিঞ্জি শহর সৈয়দপুরের যত্রতত্র গড়ে উঠেছে অনুমোদনহীন শতাধিক সেমাই কারখানা।...
প্রিন্ট সংস্করণ
প্রিন্ট সংস্করণ
প্রিন্ট সংস্করণ
প্রিন্ট সংস্করণ