বাংলারজমিন

মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

মৌলভীবাজারে শিশুদের নিয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনার পর পালিয়ে যায় বড় ভাই। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার দিকে শহরের সার্কিট হাউজ এলাকায় শিশুদের নিয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে ঝগড়া...

উল্লাপাড়ায় সেতুর উপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঘাটিনা রেল সেতুর উপর এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফে সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)। তারা মোটরসাইকেল নিয়ে রেলপথের...

আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

বরগুনার আমতলীতে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ইউএনও অফিস গেটসংলগ্ন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জালাল উদ্দিন। এসময় লিখিত বক্তব্যে জালাল বলেন, উপজেলা বিএনপি...

লালমোহনে মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় সৌদি আরবের যুবরাজ ‘কিং সালমান হিউম্যানিটিরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ২৭টি মাদ্রাসা ও এতিমখানার নির্দিষ্ট প্রতিনিধিদের হাতে মোট ১৯২ কেজি (২৪ কার্টুন) খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো....

তহবিল সংকটে ঝুঁকিতে রোহিঙ্গাদের এলপিজি সরবরাহ

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সরবরাহে তহবিল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাসানচরে এলপিজি সরবরাহ বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা বলছেন, এলপিজি সরবরাহ বন্ধ হয়ে গেলে রান্নার জ্বালানির জন্য আবারো বনের ওপর নির্ভর করতে হবে। সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, এলপিজি সরবরাহ বন্ধ হলে...

চাটমোহরে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যা, আটক ৩

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

পাবনার চাটমোহরে গলায় গামছা প্যাঁচানো ইমরান হোসেন (১৭) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোর ৬টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মণ্ডলপাড়া শ্মশান এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। ভ্যানচালক কিশোর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের আপন চাচাতো...

মসজিদের কমিটি গঠন নিয়ে রণক্ষেত্র শৈলকুপা, আহত ১৫

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপি’র দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে...

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা

স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে একটি পরিবহন গাড়ি আসছিল। এ সময় একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে গাড়িটিকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক তখনই ঢাকার থেকে...

খেজুর নিয়ে অপপ্রচার করা হচ্ছে- মৌলভীবাজারের জেলা প্রশাসক

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

সৌদি সরকারের দেয়া উপহার খেজুর বরাদ্দ নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচারে ব্যাখ্যা দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সৌদির কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার কর্তৃক ১৭০ কার্টন খেজুর মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। এ বিষয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য...

লালমোহনে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

ভোলার লালমোহনে ২৫শে মার্চ গণহত্যা ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। সভায় যথাযথভাবে দিবসগুলো উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন...

লাভের স্বপ্নে ঝুঁকি নিয়ে তামাক চাষ

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুরের নিভৃত গ্রামাঞ্চলে বিস্তীর্ণ কৃষি মাঠ। এখানে অধিক ফসল উৎপাদন উপযোগী আবাদী জমি রয়েছে। সেখানে নানা ফসল ছেড়ে লাভের স্বপ্নে ঝুঁকি নিয়ে তামাক চাষাবাদ করছেন কৃষকরা। এতে করে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। সম্প্রতি সাদুল্লাপুর উপজেলা ফরিদপুর ইউনিয়নের সাবেক জামালপুর এলাকা ঘুরে দেখা গেছে- তামাক...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হবে: মিফতাহ্‌

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মারকাজ জামে মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত হয়।...

চকরিয়ায় ৪৮ ঘণ্টা পর অপহৃত উদ্ধার আটক ১

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় অপহৃত এক কিশোরকে ৪৮ ঘণ্টার পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। পরে আটককৃত আসামির দেয়া তথ্যে গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার ছগিরশাহ কাটা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোর পারভেজ হোসেন (১৭) উদ্ধার করা হয়। অপহৃত পারভেজ চকরিয়া উপজেলার...

সিলেটে চালকের হাতে পুলিশ সদস্য লাঞ্ছিত

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

নগরীর বাবনা এলাকায় পিকআপ চালকের হাতে পুলিশ সদস্য লাঞ্ছিত হয়েছেন। লাঞ্ছনার শিকার এএসআই অরুণ মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় কর্মরত। মহানগর ট্রাফিক পুলিশ সার্জেন্ট সত্যজিৎ নগরীর সুবিদবাজার এলাকায় একটি পিকআপকে থামার জন্য সিগন্যাল দেন। কিন্তু পিকআপ চালক জয়নুল মিয়া গাড়িটি না থামিয়ে দ্রুত চালাতে থাকেন। বিষয়টি ট্রাফিক সার্জেন্টের সন্দেহ হলে...

দৌলতপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের পাঁচদিন পর নদী থেকে মলেজান নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন মাথাভাঙা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী। জানা গেছে, মলেজান মানসিক ভারসাম্যহীন...

মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

মাদারীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং রাজৈর উপজেলার ইসিবপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকার পান্না খানের ছেলে নাজমুল খান...

যশোরে অপহৃত ব্যবসায়ী ৯ দিন পর উদ্ধার

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

যশোর থেকে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার করেছে র‍্যাব। বুধবার সাড়ে ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। যশোর শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে তার একটি ভ্যাটেরিনারি...

মেজর হাফিজ স্পিকার হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

ভোলা-৩ আসনের এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক সদ্য সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।...

যশোরে এবার গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি অপহৃত, মুক্তিপণ দাবি

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

যশোরে এবার অপহরণের শিকার হলেন আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের একজন বিক্রয় প্রতিনিধি। তার স্ত্রীর কাছে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। আবিদের বাবার কাছেও মুক্তিপণ দাবি করে ম্যাসেজ দেয়া হয়েছে। অপহৃত আবিদ সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গ্রামীণফোনের যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা অফিসের...

শ্রীপুরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় সাহিদ সুপার ভিউ মার্কেটে এবং পাইকারি মার্কেটের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আগুনে দগ্ধ হয়েছে বলে জানা যায়। গত বুধবার রাত প্রায় ১১টার দিকে মার্কেটের সামনে হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।...

লালমোহনে অবৈধ জাল ধ্বংস

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযানে ৮টি বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়ছে। বৃহস্পতিবার ভোর থেকে বিকাল পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য অনন্ত ৫ লাখ টাকা। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা...

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

নওগাঁয় পৃথক পৃথকস্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধামইরহাট উপজেলার ভাবীর মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন (৩৮) ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বিলে শসা...