বাংলারজমিন

সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের ৪১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৬ মার্চ (সোমবার), ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকাল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের ৪১ লাখ ৩৫ হাজার টাকার চেক গ্রহণ করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পূর্ণকালীন প্রশাসক আব্দুল...

সিলেটের উন্নয়নে ‘গণদাবি ফোরাম’-এর স্মারকলিপি প্রদান

১৬ মার্চ (সোমবার), ২০২৬

সিলেট বিভাগের সার্বিক উন্নয়নের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম। সিলেট সার্কিট হাউসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী) হুমায়ুন কবিরের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। সিলেট বিভাগ গণদাবি...

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬ মার্চ (সোমবার), ২০২৬

মৌলভীবাজারের সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)’র উদ্যোগে মানববন্ধন হয়েছে। মৌলভীবাজার সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির মানবিক সহায়তার টিম লিডার হোসাইন আহমদ ও তার বন্ধু নাজমুল হোসাইনের ওপর সন্ত্রাসী মামুন কর্তৃক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে গতকাল দুপুরে শহরের...

জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ

মৌলভীবাজারে রেস্টুরেন্ট সিলগালা অন্য দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬ মার্চ (সোমবার), ২০২৬

মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের নিউ সকাল-সন্ধ্যা রেস্টুরেন্টকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারের কারণে এ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। বারবার সতর্ক করার পরও যারা এ ধরনের অপকর্ম করছেন, ভোক্তাদেরকে জেনে-শুনে...

কালাইয়ে মোটরসাইকেল কেনা নিয়ে ছেলের হাতে বাবা খুন, মা-বোন আহত

১৬ মার্চ (সোমবার), ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল কেনাকে কেন্দ্র করে ছেলের হামলায় বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে মা ও বোন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নিহত আক্কাস আলী...

বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে স্থগিত করলো ইউনিভার্সিটি অব ডার্বি

১৫ মার্চ (রবিবার), ২০২৬

বৃটেনের ইউনিভার্সিটি অব ডার্বি ভিসা সংক্রান্ত নিয়ম কঠোর করার পর দু’টি দেশ থেকে শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এই দুই দেশের শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। মে মাসে বৃটিশ সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে। তাতে...

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন মির্জা আব্বাস

১৫ মার্চ (রবিবার), ২০২৬

মস্তিষ্কের অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শনিবার সকালে সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল বিকালে বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম একথা জানান। তিনি বলেন, সকালে উনার (মির্জা আব্বাস) সিটি স্ক্যান করা হয়েছে, এর রিপোর্ট ভালো...

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি

১৫ মার্চ (রবিবার), ২০২৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে দুই মামলায় জামিনে মুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। শনিবার দুপুরে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, গত শুক্রবার রাত ১২টায় আনিস আলমগীরের দুটি মামলার মুক্তির অনুমোদন কারাগারে পৌঁছায়। নথিপত্র যাচাই বাছাই শেষে শনিবার দুপুরে তাকে মুক্তি...

মালদ্বীপে পুড়ে ছাই বগুড়ার নুরনবীর রঙিন ভবিষ্যৎ

১৫ মার্চ (রবিবার), ২০২৬

২০১৬ সালে এক বুক ভরা স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন বগুড়ার শিবগঞ্জের যুবক নুরনবী সরকার। লক্ষ্য ছিল একটাই, বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে হাসি ফোটানো। গত দশ বছরে বিদেশের জীবনের সঙ্গে যুদ্ধ করে সেই হাসি তিনি ফুটিয়েছিলেন ঠিকই, অভাব দূর করে পরিবারে এনেছিলেন সচ্ছলতা। কথা ছিল আগামী ঈদুল ফিতরের...

সাঁথিয়ায় দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা, আহত ২

১৫ মার্চ (রবিবার), ২০২৬

পাবনার সাঁথিয়ায় বাইরে থেকে দরজায় শিকল আটকে ঘরে আগুন দিয়ে এক দম্পতিকে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়। দিবাগত রাতে সাঁথিয়ায় মাধপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার রাতে সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের মাধপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে নুহু আলী প্রতিবন্ধী (৬০) তার স্ত্রী...

সিলেট পুলিশের তদন্ত কমিটি

১৫ মার্চ (রবিবার), ২০২৬

সিলেট নগরের বাবনা এলাকায় পিকআপ চালকের হামলায় ট্রাফিক পুলিশের এসআই আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তিন সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেবকে। পুলিশের ওপর হামলার ঘটনায় দক্ষিণ সুরমা থানার একটি মামলায় অভিযুক্ত পিকআপ চালক জুয়েল আহমেদকে...

শ্রীপুরে ডোবা থেকে মরদেহের ৩ টুকরো উদ্ধার

১৫ মার্চ (রবিবার), ২০২৬

গাজীপুরের শ্রীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহের তিনটি অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল থেকেই নাজমুল হাসানের বাড়ির পাশের একটি ডোবা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধও বাড়তে...

খুলনায় নিখোঁজের তিনদিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার

১৫ মার্চ (রবিবার), ২০২৬

খুলনায় নিখোঁজের তিনদিন পর ভৈরব নদে ভাসমান অবস্থায় রিকশাচালক হানিফ শেখের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে খুলনার জেলখানা খেয়াঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘাট এলাকার স্থানীয়রা জানায়, সেহরির কিছুক্ষণ পর নদে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে...

সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ইফতার মাহফিল

১৫ মার্চ (রবিবার), ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান বলছেন- শরিয়াহ আইনের প্রণেতা আল্লাহ্ শরিয়াহ আইন হলো- কোরআন সুন্নাহ্ভিত্তিক ঐশ্বরিক আইন অপরিবর্তনশীল। অন্যদিকে সাধারণ আইন মানুষের তৈরি আইন ধর্মনিরপেক্ষবাদী পরিবর্তনশীল আইন। আল্লাহ্র বিধান অনুযায়ী দেশ পরিচালনা করলে দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও ছিনতাই রোধ হবে।...

ঝিনাইদহে কৃষক দল নেতার লাশ নিয়ে বিক্ষোভ, স্ট্রোকে মৃত্যু দাবি জামায়াতের

১৫ মার্চ (রবিবার), ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে শনিবার বেলা ১২টার দিকে ঝিনাইদহ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে ঝিনাইদহ জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপি’র সভাপতি এড....

দলের প্রতি আনুগত্য ও ত্যাগের পুরস্কার পেলেন শিরিন

১৫ মার্চ (রবিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনেই জোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। কী রাত আর কী দিন- ছুটেছেন এক জেলা থেকে আরেক জেলায়। বিএনপি’র নিরঙ্কুস বিজয়ে এবার তাকে পুরুস্কৃত করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব দিলেন তার হাতে।...

হিযবুত তওহীদের দুই সদস্য হত্যা

১০ বছরেও বিচার হয়নি, মামলা প্রত্যাহারে ক্ষোভ

১৫ মার্চ (রবিবার), ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্যকে চোখ উপড়ে, হাত-পায়ের রগ কেটে প্রকাশ্যে গলা কেটে হত্যার ঘটনার ১০ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। একইসঙ্গে মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তারা। গতকাল দুপুরে উপজেলার শহীদি জামে...

হোমনায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তিতাস নদীতে নৌ-র‌্যালি

১৫ মার্চ (রবিবার), ২০২৬

কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে তিতাস নদী রক্ষার দাবিতে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ, দেশ বাঁচান নদী বাঁচান’ সেøাগানে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস হোমনা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। শনিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর বাজার লঞ্চঘাট এলাকায় তিতাস নদীর উপর এই নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন...

সুরমা নদী রক্ষায় সচেতন হতে হবে: সিলেট সিটি প্রশাসক

১৫ মার্চ (রবিবার), ২০২৬

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেছেন, একসময় সুরমা নদী ছিল স্বচ্ছ ও প্রাণবন্ত। কিন্তু বর্তমানে পলিথিনসহ বিভিন্ন ধরনের আবর্জনায় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। শনিবার দুপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সুরমা রিভার ওয়াটারকিপার সিলেটের উদ্যোগে সুরমা নদীর চাঁদনীঘাট এলাকায় আয়োজিত ‘সুরমার...

শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ উদ্বোধন

১৫ মার্চ (রবিবার), ২০২৬

কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল মখলিসপুরে এই কূপ উদ্বোধন করা হয়। এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্যদিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস। এ নিয়ে মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫টি...

ব্রাহ্মণবাড়িয়ার ৫০০ অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

১৫ মার্চ (রবিবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশন ৫০০ দুস্থ পরিবারকে ঈদ খাদ্যসামগ্রী দিয়েছে। গতকাল এ উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে,...

কিশোরগঞ্জে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

১৫ মার্চ (রবিবার), ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের আখড়াবাজার ব্রিজ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার উদ্যোগে ফগার মেশিন ও স্প্রে ব্যবহার করে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ...

‘নতুন কমিটিতে তদবির নয়, প্রাধান্য পাবে ত্যাগী নেতাকর্মীরা’

১৫ মার্চ (রবিবার), ২০২৬

নতুন কমিটি গঠনে তদবির বাণিজ্যের সুযোগ থাকবে না। যারা ত্যাগী এবং গত ১৭ বছর দলের জন্য জান-প্রাণ দিয়ে কাজ করেছেন, তাদেরই প্রাধান্য দেয়া হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। গত শুক্রবার উপজেলার কাদেরনগর এলাকায় উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি...