নীরবেই বাড়ছে নিত্যপণ্যের দাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধের অজুহাতে অকার্যকর হয়ে পড়েছে রাজধানীর বাজার ব্যবস্থা। ফলে সব ধরনের নিত্যপণ্যের দামই বেড়েছে। মজুত থাকা সত্ত্বেও মিলছে না বাজারে বোতলজাত সয়াবিন তেল। সোনালি মুরগির দাম সর্বোচ্চ পর্যায়ে। এ ছাড়া সবজির দামও নাগালের বাইরে। সবমিলিয়ে নিত্যপণ্যের বাজার এখন সীমিত আয়ের মানুষের জন্য অস্বস্তিকর হয়ে পড়েছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, সেগুনবাগিচার...
