কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত বহাল চায় বিটিএমএ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৩০ শতাংশ মূল্য সংযোজনের (ভ্যালু এডিশন) শর্ত প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। তবে স্থানীয় শিল্পের সুরক্ষার স্বার্থে এই শর্ত বহাল রাখার দাবি জানিয়েছে বস্ত্র শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি বলছে, এই শর্ত প্রত্যাহার করা হলে বন্ড-সুবিধার...
