অর্থ বাণিজ্য

একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দেয়ার ঘোষণা

১৬ আগস্ট (রবিবার), ২০২৬

ব্যবসায়ীদের সুবিধার জন্য একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে ঘরে বসে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ফি পরিশোধের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।রোববার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই)...

দুই মাসের গ্যাস-বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধ করতে চায় বিকেএমইএ

১৫ আগস্ট (শনিবার), ২০২৬

শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত এবং বিকল্প জ্বালানি ব্যবহারের কারণে বাড়তি ব্যয় হচ্ছে। ফলে তাদের জন্য জুলাই ও আগস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন পরিশোধ কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ওই দুই মাসের বিল আগামী ১২ মাসে সমান কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক...

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা

১৪ আগস্ট (শুক্রবার), ২০২৬

করদাতাদের আয়কর বিবরণী দাখিলের প্রমাণপত্র (পিএসআর) এবং টিআইএনসংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রদানকারী কর্তৃপক্ষের মাধ্যমে এসব কাগজপত্রের যথাযথ যাচাই নিশ্চিত করতে কর অঞ্চলভিত্তিক পরিবীক্ষণ কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত ৬ আগস্ট এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে এনবিআর। এতে প্রতিটি কর...

শপআপের মূল প্ল্যাটফর্ম সিল্ক পেল ১০ কোটি ডলারের বিনিয়োগ

১৩ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬

শপআপের মূল প্ল্যাটফর্ম সিল্ক ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে। ফাসানারা ক্যাপিটাল, জেমকর্প ক্যাপিটাল ও আমওয়াল ক্যাপিটাল পার্টনার্সের কাছ থেকে এই অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি।সিল্কের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক অর্থায়ন ব্যবস্থা ফিনার সম্প্রসারণে এই অর্থ ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে সৌদি আরবে ফিনার মাধ্যমে অর্থায়ন করা হবে। ব্যবসায়ীরা যেসব ডিজিটাল প্ল্যাটফর্ম...

রাজধানীতে ৪ দিনব্যাপী সুতা, ফেব্রিক ও অ্যাকসেসরিজের প্রদর্শনী শুরু

১৩ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ শো ২০২৬' এবং 'বাংলাদেশ টেক্সকেম এক্সপো ২০২৬'। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এই আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়।এ আয়োজনের মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত-সংশ্লিষ্টরা বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে সুতা, ফেব্রিক, অ্যাকসেসরিজ...

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল

১২ আগস্ট (বুধবার), ২০২৬

মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিস্ট বা প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে তার নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়েছে।অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১লা জুলাই মোহাম্মদ আক্তার হোসেনকে ২ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিস্ট বা প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগ...

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার

১২ আগস্ট (বুধবার), ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য উত্থান হয়েছে। একদিনের ব্যবধানে দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭.০৬৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২.২৬০ বিলিয়ন ডলারে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭.০৬৬ বিলিয়ন ডলার। গত সোমবার দেশের মোট (গ্রস)...

এসডিজির লক্ষ্য অর্জনে আগেই ছিল বিএনপির মূল রূপরেখা: আমির খসরু

১২ আগস্ট (বুধবার), ২০২৬

জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের বহু আগেই বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও উন্নয়ন দর্শনে এর মূল রূপরেখা অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এসডিজি বিষয়ক সম্মেলনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।এসডিজির মূল উদ্দেশ্য অর্জনে প্রান্তিক...

৩০ আগস্টের মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনি তফসিল, আশা শ্রমমন্ত্রীর

১০ আগস্ট (সোমবার), ২০২৬

আগামী ৩০ আগস্টের মধ্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশীয় চা সংসদের (বাংলাদেশ টি এসোসিয়েশন) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।দ্বিপক্ষীয় এ বৈঠকে চাশিল্পের সার্বিক উন্নয়ন এবং চা...

সার ডিলার সংক্রান্ত সংশোধিত নীতিমালা প্রকাশ

১০ আগস্ট (সোমবার), ২০২৬

কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করতে ‘সার ডিলার নিয়োগ ও সার ডিলার সংরক্ষণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ (সংশোধিত)’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ লক্ষ্যে সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিদপ্তর থেকে রোববার একটি অফিস আদেশ জারি করা হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিটি উপজেলায় ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিতরণের...

পাঁচ বছর মেয়াদি ডিজিটাল ট্রেড লাইসেন্স চালুর প্রস্তাব

১০ আগস্ট (সোমবার), ২০২৬

ব্যবসার আকার অনুযায়ী সহজ ও একক করহারসহ পাঁচ বছর মেয়াদি সম্পূর্ণ ডিজিটাল ট্রেড লাইসেন্স চালুর সুপারিশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটির (পিএসডিপিসিসি) সভায় সভাপতির বক্তব্যে তিনি এই সুপারিশ করেন। একই সঙ্গে তিনি সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনায়...

অকার্যকর ঘোষিত তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত

১০ আগস্ট (সোমবার), ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি অকার্যকর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।সোমবার শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কোম্পানি তিনটির লেনদেন স্থগিত করে...

দুবাই ও দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

১০ আগস্ট (সোমবার), ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম ও পাঁচটি মোবাইল ফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)...

বিদেশ ভ্রমণের প্যাকেজ টাকায় বিক্রির সুযোগ পেলো ট্যুর অপারেটররা

৯ আগস্ট (রবিবার), ২০২৬

বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির ক্ষেত্রে টোয়াবের সদস্য ট্যুর অপারেটররা দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে টাকায় অর্থ নিতে পারবেন। একই সঙ্গে প্যাকেজের বিপরীতে সংশ্লিষ্ট বিদেশি সেবা প্রদানকারীদের কাছে সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে রোববার পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, বিদেশি ট্যুর অপারেটর, হোটেল অথবা...

ডিজিটাল পেমেন্ট নিশ্চিত হলে জালনোটের ঝুঁকি কমবে: গভর্নর

৮ আগস্ট (শনিবার), ২০২৬

ডিজিটাল পেমেন্ট নিশ্চিত হলে চাঁদাবাজি বন্ধ ও জালনোটের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানান, টাকা ছাপাতে বছরে ২০ হাজার কোটি টাকা খরচ হয়। ডিজিটাল মাধ্যমে পেমেন্ট বাস্তবায়ন হলে এ খরচও সাশ্রয় হবে।শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত বাংলা কিউআর কোড লেনদেন বিষয়ক কর্মশালায় প্রধান...

তরুণদের সঙ্গে সমাজ-রাষ্ট্রের ইতিবাচক সমন্বয় প্রয়োজন: হোসেন জিল্লুর

৮ আগস্ট (শনিবার), ২০২৬

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেছেন,জুলাইয়ের আন্দোলনে মানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, সেই ভিত্তিতে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও মেধাবিকাশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। এই লক্ষ্য অর্জনে শুধু তরুণদের ওপর নির্ভর করলে চলবে না। পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে নানা শক্তি রয়েছে। তাই,...