কুড়িলে ইয়াদিয়ার সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

কুড়িলে ইয়াদিয়ার সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

ফন্ট সাইজ:

ঢাকার কুড়িল বিশ্বরোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্বখ্যাত ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়ার দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম ‘ইওয়াইডি মোশনস লিমিটেড’। নতুন এই শোরুমের মাধ্যমে কুড়িল ও আশপাশের এলাকার গ্রাহকরা ইয়াদিয়ার বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি পছন্দের মডেল ক্রয়ের সুযোগ পাবেন। সোমবার কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস পিএলসি-এর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়ার চিফ ফাইন্যান্স অফিসার সনদ দত্ত, চিফ বিজনেস অফিসার আবু হানিফ, ন্যাশনাল সেলস ম্যানেজার আসিবুল ইমরানসহ ইয়াদিয়ার গ্লোবাল টিম। এছাড়া উপস্থিত ছিলেন ‘ইওয়াইডি মোশনস লিমিটেড’-এর সিইও এবিএম ফিরোজ, ও শাহ আলম বিলাশ, জেনারেল ম্যানেজার ‘ইওয়াইডি মোশনস লিমিটেড’।

রানার অটোমোবাইলস পিএলসি বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। বিশ্বব্যাপী ইলেকট্রিক দুই চাকার যানবাহনের ক্ষেত্রে ইয়াদিয়া একটি সুপরিচিত ব্র্যান্ড। পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহনব্যবস্থার প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ইলেকট্রিক স্কুটারের ব্যবহার ও চাহিদা বাড়ছে।

শোরুমটিতে ইয়াদিয়ার বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার সরাসরি দেখার পাশাপাশি প্রতিটি মডেলের ফিচার, পারফরম্যান্স ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকছে। একই সঙ্গে গ্রাহকরা শোরুম থেকেই নিজেদের পছন্দের মডেল ক্রয় করতে পারবেন।