অনলাইন

৩ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, শাহবাগে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

২৬ জুন (শুক্রবার), ২০২৬

রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের এক ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (২৭) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মো. আব্দুর রশিদের কন্যা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।...

শাহজালাল (রহ.) মাজারের স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি

২৬ জুন (শুক্রবার), ২০২৬

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনা য় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।শুক্রবার সিলেট...

সুন্দরবনের ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলিতে ৩ ডাকাত গুলিবিদ্ধ

২৬ জুন (শুক্রবার), ২০২৬

সুন্দরবনের ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। বর্তমান পরিস্থিতি কোস্ট গার্ডের নিয়ন্ত্রণে থাকলেও ডাকাতদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান এখনো চলমান রয়েছে।শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত...

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

চীনের সঙ্গে বাংলাদেশের মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।শুক্রবার দুপুরে দিয়াওতাই হোটেলে কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে তুলে ধরতে গিয়ে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র।তিনি বলেন, বৃহস্পতিবার দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার পরে...

সংসদে রেজা কিবরিয়া

খেলাপিঋণে ব্যাংকিং খাত সম্পূর্ণভাবে বেহাল হয়ে পড়েছে

২৬ জুন (শুক্রবার), ২০২৬

হবিগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেছেন, আমি ৩৫টি দেশে কাজ করেছি। মোট ঋণের ৬ শতাংশ খেলাপি হলেই আমরা ঘাবড়ে যেতাম। অথচ বাংলাদেশে বর্তমানে তা ৬১ শতাংশ। এতে ব্যাংকিং খাত সম্পূর্ণভাবে বেহাল হয়ে পড়েছে। কড়া পদক্ষেপ না নিলে অর্থনৈতিক অগ্রগতি আশা করা ভুল হবে। ব্যাংকিং দক্ষতা বাড়াতে...

‘অনেকেই রিকশায় চড়তেন এখন প্রাডো গাড়িতে চড়েন’

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

অনেকেই রিকশায় চড়তেন এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন বলে জানিয়েছেন সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি বলেন, আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু...

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সমাবেশের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই নিন্দা জানান। সম্পাদক পরিষদ বলছে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ...