অনলাইন

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্সের বাইরে রাখার প্রস্তাব সরকার দলীয় এমপির

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ট্যাক্সের আওতা থেকে বাইরে রাখার প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহ-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান। তিনি সংসদে প্রশ্ন রাখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেট অর্গানাইজেশন কীভাবে ট্যাক্সেবল হয়?ত্রয়োদশ জাতীয় সংসদের ‍দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিন বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা...

দ্বৈত নাগরিকত্ব: এমপি হিসেবে মাহবুবুল আলমের শপথ কেন অবৈধ নয়, জানতে রুল

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলমের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে...

জনসভায় বোমা হামলার মামলা

১ জনের মৃত্যুদণ্ড, আরিফুল হক-লুৎফুজ্জামান বাবরসহ ৯ জনকে বেকসুর খালাস

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা এবং হত্যা চেষ্টা মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ নামে একজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। একই মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গউছ...

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

বেসরকারি মেডিকেলে এমবিবিএসে ৫ শতাংশ কোটা চালু রয়েছে

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

বর্তমানে বেসরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজে এমবিবিএস, বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিন বৃহস্পতিবার সকালে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকাল ১১টায় শুরু...

মনোরেল প্রকল্পের চুক্তি বাতিল করল চসিক

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

চট্টগ্রাম নগরে মনোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই নিয়ে করা সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মিসরভিত্তিক দুটি আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে চুক্তি করা ব্যক্তি প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত প্রতিনিধি নন—এমন তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।বুধবার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে মনোরেল প্রকল্প-সংক্রান্ত...

বিশ্বকাপে ইরান দলের ওপর ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করল যুক্তরাষ্ট্র

২৪ জুন (বুধবার), ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে সিয়াটলে অনুষ্ঠিতব্য শেষ গ্রুপ ম্যাচের আগে আগের নিয়মের তুলনায় একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইরানি ফুটবলাররা।মঙ্গলবার ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইরানের কোচ আমির ঘালেনোই...

সংসদে অর্থমন্ত্রী

মুদি দোকান, গৃহস্থালী পণ্যসহ ১৬ ব্যবসায়িক খাতকে করের আওতায় আনার পরিকল্পনা

২৪ জুন (বুধবার), ২০২৬

মুদি দোকান, গৃহস্থালী পণ্যসহ ১৬ ব্যবসায়িক খাতকে ২০২৬–২৭ অর্থবছরে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন...