রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি লেকের পাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাভেদ বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম। তিনি বলেন, লোকমারফত খবর পেয়ে ধানমন্ডি থানার এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তবে জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ধানমন্ডি লেক থেকে লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪৯ মিনিট আগে
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ৩১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
