জ্বালানি সংকট
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে সংসদে জ্বালানি সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা। তেলের মজুদদারি কারা করছে এবং এর পেছনে কারা জড়িত তা পরিষ্কার করার জন্য দাবি জানান...
সংসদে তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেইজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।রোববার বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের লিখিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিল মিয়ার ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের...
১৮ বছর আগে রাজধানীর কাফরুলে ১১ বছর বয়সী শিশু মো. শফিকুল ইসলাম ওরফে মিলনকে অপহরণের পর হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এ রায় দেন। এ ছাড়া একজনকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা...
সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও ওয়াকফ প্রশাসক পদে তিনজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই কর্মকর্তাদের আগামী এক বছর মেয়াদের জন্য এবং সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে।এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি)...
মালয়েশিয়ার সাবাহ রাজ্যের সান্দাকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কাম্পুং বাহাগিয়া জলপল্লির প্রায় ১,০০০টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ এপ্রিল) ভোরে ছড়িয়ে পড়া এই আগুনে চার হেক্টরেরও বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।দেশটির জাতীয় সংবাদ সংস্থা 'বারনামা' জানিয়েছে, রাত ১টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর...
মানবতাবিরোধী অপরাধ
সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন পোস্ট অফিস বা দ্বিতীয় শিফট চালু করা হয়েছে। গত ১২ এপ্রিল এ বিষয়ে ডাকঘর অধিদপ্তর, আগারগাঁও কর্তৃক পত্র জারি করা হয়েছে। এতে নৈশকালীন ডাকঘর/দ্বিতীয় শিফট চালু করে পরবর্তী তিন মাসের ভ্যালু রিটার্ন সম্বলিত প্রতিবেদন ডাক অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন।দ্বিতীয় শিফট চালু...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর পৌনে ১টায় তিন মাস বয়সী শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।শিশুটি কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। গত ৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।শনিবার...
কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়ায় স্বাভাবিক মৃত্যুবরণকারী ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ পৃথক ফ্লাইটে দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন দেশগুলোতে আটকে ছিল। শনিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পৌঁছানো মরদেহের মধ্যে কুয়েত থেকে ৩০ জন, মালয়েশিয়া থেকে ২ জন...
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। মার্কিন এ অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’।এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে। এখন থেকে এই কৌশলগত নৌপথটি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে থাকবে।’অন্যদিকে যতক্ষণ...
‘কুলাঙ্গার’ শব্দ বিতর্কে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, ‘সম্প্রতি আমার একটি বক্তব্যকে ঘিরে যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে, সেটি মূলত একটি শব্দ ব্যবহারের কারণেই তীব্র আকার ধারণ করেছে।’ তিনি জানান, অতীতেও তিনি একই ধরনের বক্তব্য বহুবার দিয়েছেন, তবে ১৫ এপ্রিলের বক্তব্যে ব্যবহৃত...
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) বাঘমারা ছাত্র হোস্টেলে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজে ৭ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাস ও হোস্টেল এলাকায় উত্তেজনা বিরাজ করছে।জানা যায়, মমেকের এম-৬১...
১৭ মিনিট আগে