যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে ‘মর্মান্তিক ঘটনায়’ দুই বৃটিশ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে ‘মর্মান্তিক ঘটনায়’ দুই বৃটিশ বাংলাদেশির মৃত্যু

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যের ‘ওয়েস্ট মার্সি’ সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এক ‘মর্মান্তিক ঘটনায়’ একজন কিশোরী ও চল্লিশোর্ধ্ব বৃটিশ বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহতরা সিলেটের মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা মরহুম মখন মিয়া সাহেবের ছেলে ডা. মনসুর আহমেদের সহধর্মিনী ও মেয়ে এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুজিবুর রহমান মুজিব ভাইয়ের দ্বিতীয় মেয়ে ও নাতনি। পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার আনুমানিক স্থানীয় সময় বিকেল ৫টার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার ডা. মনসুর আহমেদের সহধর্মিণী এবং তার ১৫ বছর বয়সী কন্যা সহ কয়েকজন ওয়েস্ট মার্সি’ সমুদ্র সৈকতে বেড়াতে যান। সমুদ্রে সাঁতার কাটার সময় জোয়ারের পানিতে মনসুরের স্ত্রীর বোনের শিশু সন্তান ভাসিয়ে নিয়ে যায় এসময় শিশুটিকে উদ্ধার করতে ডা. মনসুর আহমেদের সহধর্মিণী এবং তার ১৫ বছর বয়সী কন্যা সহ অন্যরা এগিয়ে যান। প্রবল জোয়ারের পানির চাপে তারা সবাই বিপদের সম্মুখীন হয়ে সাগরে আটকে যান।

পুলিশ জানিয়েছে বুধবার ২২ জুলাই বিকেল ৫টা ৩৫ মিনিট অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে আমাদের জানানো হয় যে, সিভিউ অ্যাভিনিউয়ের কাছে পানিতে বেশ কয়েকজন মানুষ বিপদে পড়েছেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এরপর অন্তত ছয়টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তবে এসময় পানিতে ডুবে কিশোরী ও চল্লিশোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়।

আরএনএলআই-এর একজন মুখপাত্র বলেছেন, ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশের পক্ষ থেকে আর কোনো মন্তব্য করবোনা। যেহেতু ঘটনাটি এখনো চলমান, তাই বিষয়টি এসেক্স পুলিশের ওপরই ছেড়ে দিচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল।

পুলিশ জানিয়েছে এলাকাটিতে সমুদ্রের স্রোত বেশ প্রবল বলে পরিচিত, যা অনেক সময় দর্শনার্থীদের জন্য অপ্রত্যাশিত বিপদ ডেকে আনতে পারে। ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি এবং জনসাধারণকে ‘সিভিউ অ্যাভিনিউ’ ও সৈকত এলাকাটি এড়িয়ে চলার অনুরোধ করছি। ভুক্তভোগী পরিবারের প্রতি তাদের সমবেদনা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন