শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন হুমায়ুন কবির

শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন হুমায়ুন কবির

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের আইনি প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ও বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ প্রশ্ন করা হয়।

এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে দেশটির পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার কথা বলা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ হয়েছে কি না এবং এ নিয়ে সরকারের অবস্থান কী?

জবাবে হুমায়ুন কবির বলেন, এটা পরের ব্রিফিংয়ে। এখন যে সাবজেক্ট আছে, সেটা নিয়ে থাকি।

এদিকে ব্রিফিংয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু অর্থায়ন নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে তিনি জানান, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠার সম্ভাবনা এবং অন্যান্য ক্ষেত্রে যৌথ বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে রোহিঙ্গা সংকটের অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।