সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
