খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র পুলিশ ক্যাম্প থেকে কয়েক গজ দূরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ব্যানারে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি শিববাড়ি মোড়ে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানারটি লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যান। এতে ব্যানারের একাংশে আগুন ধরে যায়। পরে পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি শিববাড়ি মোড়ে আসেন। তারা ব্যানার লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করলে বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। এ সময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানার লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।’
