যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলের হামলার কড়া নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি এ হামলাকে ‘বৈষম্যমুলক’ বলে অভিহিত করেছেন। এ নিয়ে তিনি লেবাননের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ভয়াবহ এই হামলার মুখে তাদের প্রতি ফ্রান্সের পূর্ণ সংহতি প্রকাশ করেছেন ম্যাক্রন। উল্লেখ্য, ইরান সমর্থিত যোদ্ধাগোষ্ঠী হামাসের শতাধিক কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছে ইসরাইল। পরে এক্সে দেয়া এক বিবৃতিতে ম্যাক্রন বলেন, অর্জিত যুদ্ধবিরতি টিকে থাকার ওপর ইসরাইলর ওই হামলা সরাসরি হুমকি। যুদ্ধবিরতিতে অবশ্যই লেবানন অন্তর্ভুক্ত হতে হবে বলেও তিনি মন্তব্য করেন। ম্যাক্রন আরও বলেন, তিনি একই বার্তা পাঠিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে। তিনি বলেন, আমি তাদের দু’জনকেই বলেছি যুদ্ধবিরতির সিদ্ধান্ত মেনে নেয়া হবে সর্বোত্তম উপায়। আমি আশা প্রকাশ করেছি যে, উভয়পক্ষ এই যুদ্ধবিরতিকে পূর্ণাঙ্গভাবে সম্মান করবে লেবানন সহ সব সংঘাতময় অঞ্চলে। বিশ^াসযোগ্য ও টেকসই যুদ্ধবিরতির জন্য এটা অত্যাবশ্যকীয় শর্ত। এর আগে ট্রাম্প বলেছেন, ন্যাটো মিত্রদের পরীক্ষা নেয়া হয়েছে। তাতে তারা ফেল করেছে।
লেবাননে ইসরাইলের হামলার কড়া নিন্দা ম্যাক্রনের
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
