ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার ভোরে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তবে কখন এই ফোনালাপ হয়েছে, তা উল্লেখ করা হয়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রিন্স ফয়সাল বিন ফারহান বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। তবে সেই বিবৃতিতে ইরানের কথা উল্লেখ করা হয়নি। সৌদি আরব ও ইরান বহু দশক ধরে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি হিসেবে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। এই প্রতিদ্বন্দ্বিতার পেছনে সুন্নি ও শিয়া ইসলামের মধ্যে গভীর বিভাজন রয়েছে। সৌদি আরব সুন্নি এবং ইরানে শিয়া মতাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। ২০১৬ সালে সৌদি আরব শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ড কার্যকর করার পর দুই দেশের সম্পর্ক সাত বছর ধরে স্থগিত ছিল। পরবর্তীতে ২০২৩ সালে তারা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করে। এতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে চলমান সংঘাতের মধ্যে ইরান একাধিকবার সৌদি আরবের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে তেল শোধনাগারও রয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ৩৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
