ইসরাইলের হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিক নিহত

ইসরাইলের হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিক নিহত

ফন্ট সাইজ:

ইসরাইলের হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মেদ উসহাহ নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরাইলের ড্রোন হামলায় তিনি নিহত হন। আল-জাজিরা গাজার মুবাশের এলাকার প্রতিনিধি ছিলেন তিনি। হামলার সময় উসহাহ গাড়িতে অবস্থান করছিলেন। গাজার সমুদ্রসৈকত ঘেঁষা মহাসড়ক আল রশিদে তাকে টার্গেট করে হামলা চালালে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের ভয়াবহ মানবতাবিরোধী গণহত্যার সূচনা হয়।

তখন থেকেই তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ পর্যন্ত গাজায় কমপক্ষে ২৬২ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল। এ তথ্য দিয়েছে গাজার সরকারি সংবাদ মাধ্যম। এক বিবৃতিতে এই ঘৃণিত অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। তারা বলেছে, সত্যকে দমিয়ে দেয়ার নতুন এই নীতি আর্ন্তজাতিক সকল আইন ও নিয়মের চরম লঙ্ঘন। সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো কোন সভ্য জাতির কাজ হতে পারে না।

মোহাম্মেদ উসহাহ ২০১৮ সাল থেকে আল জাজিরায় কাজ করছিলেন। তিনি যুদ্ধের শুরু থেকেই গণহত্যার সংবাদ প্রকাশ করছিলেন। তিনি বিচ্ছিন্ন কোন হামলায় নিহত হননি। তাকে নির্দিষ্ট করে হামলা চালিয়ে হত্যা করা হয়। গাজায় চলমান যুদ্ধবিরতির ভয়াবহ লঙ্ঘন এই ঘটনা। ফিলিস্তিনে ছয় মাস ধরে যুদ্ধবিরতি চলছে। ইসরাইল প্রথম থেকেই তা মানছে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন