স্বস্তিতে সালমান

স্বস্তিতে সালমান

ফন্ট সাইজ:

পানমসলা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে যে জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছিল, তা আপাতত স্থগিত করেছে রাজস্থান উচ্চ আদালত। ফলে আইনি জটিলতা থেকে সাময়িক স্বস্তি পেলেন তিনি। ১৩ই এপ্রিল জয়পুর জেলা ভোক্তা কমিশন-২-এ হাজিরা দেয়ার বাধ্যবাধকতা থেকেও রেহাই পেয়েছেন ভাইজান। জানা গেছে, একাধিক শুনানিতে অনুপস্থিত থাকার কারণে জয়পুর জেলা ভোক্তা কমিশন-২ আগে তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন