‘আমরা পুরো পরিবার আর্জেন্টিনার সমর্থক’

তারকার চোখে বিশ্বকাপ

‘আমরা পুরো পরিবার আর্জেন্টিনার সমর্থক’

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন অভিনেতা শ্যামল মাওলা। ফুটবলের ভক্ত হিসেবে বিশ্বকাপকে নিয়ে এ অভিনেতার রয়েছে ব্যাপক উচ্ছ্বাস। পছন্দের দল হিসেবে এগিয়ে রাখেন আর্জেন্টিনাকে। শুধু তিনিই নন, তার পরিবারের প্রায় সবাই অর্জেন্টিনার সমর্থক। শ্যামল মাওলা বলেন, আর্জেন্টিনার নান্দনিক খেলা সত্যি আমাকে বিমোহিত করে। প্রিয় তারকা মেসির ফুটবল মাঠে পায়ের জাদুকরী খেলা দেখার আশায় আছি এখন। শ্যামল মাওলা বলেন, আমার পুরো পরিবার আর্জেন্টিনার সমর্থক। এরইমধ্যে আমি, আমার স্ত্রী ও সন্তান জার্সি কিনেছি আর্জেন্টিনার। সেগুলো পরে ফটোশুট করেছি। সামাজিক মাধ্যমে শেয়ার করেছি। বিশ্বকাপ আসলে অন্যরকম অনুভূতি কাজ করে। চেষ্টা করি খেলাগুলো দেখার। বিশেষ করে আর্জেন্টিনার খেলার সময় কোনো কাজ না রাখার চেষ্টা করি। এরইমধ্যে আর্জেন্টিনার পতাকাও বাড়ির ছাদে টানানো হয়েছে। সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড খেলা দেখার জন্য। এবার পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আয়োজন করে খেলা দেখবো, খাওয়া- দাওয়া হবে। অনেক সুন্দর একটা সময় কাটবে আশা করছি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন