চলচ্চিত্র নির্মাণে আদনান আল রাজীব

চলচ্চিত্র নির্মাণে আদনান আল রাজীব

ফন্ট সাইজ:

ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখছেন রুপালি পর্দায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিজ্ঞাপন ও নাটক উপহার দিলেও এবারই প্রথম চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে আদনান আল রাজীব লেখেন, এডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাবো। তিনি আরও লেখেন, গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন