ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমা ইতালিতে মুক্তি পেয়ে বেশ ভালো চলছে। রোমান্টিক অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। পরিচালক জানান, রাক্ষস যুক্তরাষ্ট্রে মুক্তির প্রক্রিয়া চলছে। সিনেমাটি পরিবেশনা করছে গ্যালাক্সি মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, ছবিটি আগামী ১৭ই এপ্রিল মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে।
১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্র্রে মুক্তি ‘রাক্ষস’
স্টাফ রিপোর্টার
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
