শাহরিয়ার শাকিলের সম্পদের হিসাব চায় দুদক

শাহরিয়ার শাকিলের সম্পদের হিসাব চায় দুদক

ফন্ট সাইজ:

প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়াকে (শাহরিয়ার শাকিল) সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৫ই ফেব্রুয়ারি দুদক পরিচালক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়। নোটিশে জানা যায়, অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, শাহরিয়ার করিম ভূঁইয়া জ্ঞাত আয়বহির্ভূত নামে-বেনামে বিপুল সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। এমতাবস্থায় তার স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী ২১ কর্মদিবসের মধ্যে কমিশনে দাখিলের নির্দেশ দেয়া হলো।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন