যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির উদ্যেগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই উদ্যেগকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের দিকে একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সকল পক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সকল পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগাবে। বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকল পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়। বাংলাদেশ আরও পুনর্ব্যক্ত করেছে, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত।
যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে সংলাপের আহ্বান বাংলাদেশের
মানবজমি ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬, ৯ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
