যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ‘অচল থাকা জাহাজ চলাচল’ বা ট্রাফিক সামলাতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। এর কয়েক ঘণ্টা আগেই তিনি ঘোষণা করেন, এই জলপথ ‘সম্পূর্ণ, তাৎক্ষণিক ও নিরাপদভাবে’ খুলে দেয়ার শর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে।
মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, অনেক ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে! বড় অঙ্কের অর্থ উপার্জন হবে। ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারে। আমরা সব ধরনের সরবরাহ নিয়ে সেখানে থাকব এবং ‘ঘোরাফেরা’ করব, যাতে সবকিছু ঠিকভাবে চলে। আমি আত্মবিশ্বাসী যে তা-ই হবে।
তবে যুক্তরাষ্ট্র ঠিক কীভাবে এই সহায়তা দেবে, সে বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি। এ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। ট্রাম্প আরও বলেন, বিশ্বশান্তির জন্য এটি একটি বড় দিন! ইরানও এটি চায়- তারা যথেষ্ট ভুগেছে! অন্যরাও তাই চায়!
