ইরান এবং আমেরিকার যুদ্ধবিরতি ঘোষণার খবরে ঊর্দ্ধমুখী হয়েছে ভারতের শেয়ার বাজার। বিশ্বের শেয়ার বাজারগুলোতেও স্বস্তি দেখা দিয়েছে।
বুধবার ভারতের শেয়ার বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই নিফটি সর্বোচ্চ ২৩,৯৬১.২৫ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল, যা গত মঙ্গলবারের তুলনায় প্রায় ৮০০ পয়েন্টের ওপরে। এদিকে সেনসেক্স ২৮০০ পয়েন্ট বেড়ে ৭৭,৪৫৬.১১ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল।
এদিকে ব্যাঙ্ক নিফটিও এদিন শুরু থেকেই দুরন্ত গতিতে ছুটেছে। একটা সময় ব্যাঙ্ক নিফটি ৫৫,৩১৫.৫০ পয়েন্টে পৌঁছে যায়, যা কি না মঙ্গলবারের তুলনায় প্রায় ২৬০০ পয়েন্ট বেশি।
রিপোর্ট অনুযায়ী, শেয়ার বাজারের প্রাথমিক ঊর্দ্ধগতি যে বিনিয়োগকারীরা ১৩ ট্রিলিয়ন রুপি বেশি লাভবান হয়েছেন। বম্বে স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপিটাল বেড়ে ৪৪২ ট্রিলিয়ন রুপি হয়েছে। শেয়ার বাজারের এই উত্থানের ফলে ভারতীয় শেয়ার বাজারের অস্থিরতা সূচক (ভোলাটিলিটি ইন্ডেক্স) ১৯ শতাংশ নেমে ১৯.৮৮ হয়েছে। এদিকে আজ ভারতীয় মুদ্রার দাম ডলারের তুলনায় ৩৬ পয়সা বেড়েছে। এই আবহে ১ ডলারের দাম এখন ভারতীয় মুদ্রায় ৯২.৬৪ রুপি।
যুদ্ধবিরতি ঘোষণার খবরে ভারতের শেয়ার বাজারে অবিশ্বাস্য ঊর্দ্ধগতি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬, ১২ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
