বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সমাজমাধ্যমে এক পোস্টে বলেছে, এই সফর দুই দেশের অংশিদারি শক্তিশালী করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় ড. খলিলুর রহমান দুই দিনের সফরে নয়াদিল্লিতে এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাতে দোভালের দেওয়া নৈশভোজে যোগ দেন খলিলুর রহমান। দোভালের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক কৌশলগত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দোভাল ও রহমানের মধ্যে আলোচনায় ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিকও উঠে এসেছে, যার মূল লক্ষ্য ছিল সম্পর্কে একটি নতুন গতি সঞ্চার করা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতে বিভিন্ন বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে। সহযোগিতার ক্ষেত্রগুলো যাতে আরও ফলপ্রসূ ও টেকসই করে তোলা যায় তার ভিত্তি রচনার চেষ্টা করা হবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে একাধিক বৈঠক করবেন। নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য এবং জ্বালানি সংক্রান্ত বিষয়গুলো ছাড়া গঙ্গার পানি-বণ্টন চুক্তি নবায়ন, ভিসা স্বাভাবিক করা, সীমান্ত ব্যবস্থাপনা এবং ট্রানজিট সুবিধার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে সূত্র মারফত জানা গেছে।
বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর দুই দেশের অংশিদারি শক্তিশালী করবে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬, ১১ঃ২৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Zakiul Islam
৩ মাস আগেবৈঠকের আগে সীমান্তে আর কতজন কে হত্যা করার ইচ্ছা আছে ।