ইরানে হামলা ‘অবৈধ ও উসকানিমূলক আগ্রাসন’: রাশিয়া

ইরানে হামলা ‘অবৈধ ও উসকানিমূলক আগ্রাসন’: রাশিয়া

ফন্ট সাইজ:

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এই হামলাগুলোকে ‘অবৈধ ও উসকানিমূলক আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। বলেছে, এটি একটি বিপজ্জনক আন্তর্জাতিক সংকটকে আরও তীব্র করে তুলছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, মস্কো অভিযোগ করেছে ওয়াশিংটন ও তেল আবিব সামরিক লক্ষ্যবস্তুর বাইরে গিয়ে বেসামরিক অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোকেও টার্গেট করছে। রাশিয়ার মতে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে বারবার এ ধরনের হামলা চালানো হলে তা ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে। রাশিয়া সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।

MD. ENAMUL HAQ

২ মাস আগে

সরাসরি তোমরা যুদে্ধ অংশ গ্রহন কর

মোঃ মোদাচ্ছের হোসেন

২ মাস আগে

পুতিনের মন্তব্য যথার্থ। কিন্তু পুতিন ইউক্রেনের উপর আপনার হামলাও তো অবৈধ ও উস্কানিমূলক আগ্রাসন।

Zakaria Hossain

২ মাস আগে

ভাই মিস্টার পুতিন ইরান কে একটা পারমাণবিক হাওলাত দেন তাহলে এই বিষফোঁড়া বেয়াদব ইসরাইল আর কোনদিন কারো সাথে যুদ্ধ জড়াবে না।

A R Sarker

২ মাস আগে

আরও আগে এভাবে মুখ খোলা দরকার ছিল।

মন্তব্য করুন