বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন। সফরে তার সাথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। কূটনৈতিক মহলের মতে, নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটিই বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর।
ঢাকা ছাড়ার আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলোচনায় দুই দেশের "সম্পর্কের ভবিষ্যৎ" নিয়ে আলোকপাত করা হবে। তিনি বলেছেন, আমরা ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে একটি স্বাভাবিক সম্পর্ক চাই।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে একাধিক বৈঠক করবেন । নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য এবং জ্বালানি সংক্রান্ত বিষয়গুলো ছাড়া গঙ্গার পানি-বণ্টন চুক্তি নবায়ন, ভিসা স্বাভাবিক করা, সীমান্ত ব্যবস্থাপনা এবং ট্রানজিট সুবিধার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে সূত্র মারফত জানা গেছে।
ভারত সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি পৌঁছেছেন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
