নেত্রকোণা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত করা চার হাজার লিটারের বেশি ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যবসায়ী রহমতুল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এ অভিযান পরিচালনা করেন নেত্রকোণা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ। দণ্ডপ্রাপ্ত রহমত উল্লাহ ওই বাজারে মেসার্স ‘রাকিবা জাহান ইভা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী। নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৩০০ লিটার ডিজেল পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল জব্দের পাশাপাশি অবৈধ মজুতের দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
নেত্রকোণায় মজুত করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
