ইরানের জনগণকে রেল ভ্রমণে সতর্কতা দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ফারসি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় আইডিএফ ইরানের নাগরিকদের নিজেদের নিরাপত্তার স্বার্থে সারা দেশে স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।
তারা আরও জানিয়েছে, ট্রেনে এবং রেললাইনের আশপাশে অবস্থান করলে জীবন ঝুঁকির মধ্যে পড়বে। এ সতর্কতা এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন। ইরানের শাসকগোষ্ঠী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টার মধ্যে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা) হরমুজ প্রণালি দিয়ে মুক্তভাবে চলাচলের অনুমতি না দিলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন।
এছাড়া ইরানে গত রাতে ব্যাপক হামলা হয়েছে বলেও জানিয়েছে ইসরাইল। বলেছে, তেহরানের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তাদের বিমান বাহিনী।
সূত্র: বিবিসি।

A R Sarker
২ মাস আগেযুদ্ধে যারা সাধারণ মানুষকে হত্যা করে তাদের উপর আল্লাহর গজব অবধারিত।