সোনাক্ষীকে নিয়ে গুঞ্জন

সোনাক্ষীকে নিয়ে গুঞ্জন

ফন্ট সাইজ:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে ঘিরে আবারো অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। বিয়ের পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চললেও, এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন তার মা পুনম সিনহার মন্তব্য। ২০২৫ সালের ২৩শে জুন বিয়ের পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে নিজেই বিষয়টি স্পষ্ট করে জানান, তিনি অন্তঃসত্ত্বা নন বরং ওজন বেড়ে যাওয়ার কারণেই এমন ধারণা তৈরি হয়েছে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর মা পুনম সিনহা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সোনাক্ষীর জন্ম আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। আমি মনে করি, মেয়েরা পরিবারে খুব গুরুত্বপূর্ণ। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি আরও বলেন, অনেকবারই আমাকে দিদিমা বানিয়ে ফেলেছে সবাই। তবে এমন সুখবর একদিন না একদিন আসবেই। তার এই মন্তব্যের পর ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এর আগে প্রায় সাত বছর সম্পর্কের পর নিজেদের প্রেম প্রকাশ্যে আনেন সোনাক্ষী ও জাহির। পরে পারিবারিক সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন