‘শ্রোতারা পছন্দ করলেই নিজেকে সার্থক মনে হয়’

‘শ্রোতারা পছন্দ করলেই নিজেকে সার্থক মনে হয়’

ফন্ট সাইজ:

গত রোজার ঈদে বেশ কিছু সিনেমার গান দিয়ে আলোচনায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এবারের ঈদে সিনেমার গানে তেমন না পাওয়া গেলেও ভিন্ন ভিন্ন প্ল্যাটফরমের চারটি গানের মাধ্যমে শ্রোতা মাতাচ্ছেন এ গায়ক। এর মধ্যে ‘কিশোরী’ শিরোনামের একটি গান ক্যাপিটাল মিউজিক লাউঞ্জের জন্য গেয়েছেন তিনি। এখানে তার সহশিল্পী দোলা রহমান। গানটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে। এরইমধ্যে টিকটক ও রিলসে ছড়িয়ে পড়েছে গানটি। ইমরান নিজেও গানটির প্রচারণায় সময় দিচ্ছেন। এর বাইরে ‘ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি’ কালজয়ী এ গানটি নতুন করে গেয়েছেন ইমরান ও হৈমন্তী। গানটির হুক লাইনের বাইরে বাকিটার কথা ও সুর নতুন করে করা হয়েছে। লিখেছেন আহমেদ রিজভী আর সুর ও সংগীত করেছেন ইমরান। অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত এই গানটিও ইতিমধ্যে নজর কেড়েছে শ্রোতা-দর্শকদের।

পাশাপাশি ইমরানের কণ্ঠে জি-সিরিজের ব্যানারে নাটকের গান ‘তুই ছাড়া অচল’ এবং সিএমভি’র ব্যানারে প্রকাশিত নাটকের গান ‘আমার ফুল তুমি’ও পছন্দ করছেন শ্রোতারা। এর বাইরেও আরও একাধিক নাটকে এবার গান গেয়েছেন ইমরান। এ গানগুলো প্রসঙ্গে ইমরান বলেন, চারটি গানই চার ধরনের। নাটকের গান তো বরাবরই করা হয়। তবে এবার ‘কিশোরী’ গানটি দিয়ে অনেক সাড়া মিলছে। অনেকেই টিকটক কিংবা রিলসে এটি পারফর্ম করে ছাড়ছেন। আবার অনেকে নিজের ভালো লাগার কথা জানাচ্ছেন। পাশাপাশি ‘ওগো মোর প্রিয়া’ গানটি থেকেও ভালো সাড়া মিলছে। সবমিলিয়ে শ্রোতাদের জন্যই গান করি। তারা পছন্দ করলে নিজেকে সার্থক মনে হয়। এদিকে ইমরান জানালেন, আরও একাধিক গানের কাজ চলছে তার। দ্রুতই সে গানগুলোও একে একে প্রকাশ হবে সামনে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন