প্রভাকে নিয়ে গুঞ্জন

প্রভাকে নিয়ে গুঞ্জন

ফন্ট সাইজ:

গত দুই বছরে অভিনয়ে একেবারেই কম পাওয়া গেছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। তবে এই সময়ে বেশ পরিবর্তন এসেছে তার মাঝে। তিনি সামাজিক মাধ্যমে নিয়মিত হয়েছেন। চাকরির কারণে প্রতিদিন অফিস করছেন। পাশাপাশি তিনি দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। মাঝে মধ্যেই সময় সুযোগ পেলে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।

সেই ছবি আবার তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ভক্তদের জন্য। তেমনি সম্প্রতি নেপাল ঘুরতে গিয়েছিলেন এ অভিনেত্রী। সেখানকার অনেক ছবি-ভিডিওতে প্রভাকে উচ্ছ্বসিত মুডে দেখা গেছে। পাশাপাশি একাধিক ছবির মাধ্যমে গুঞ্জনও তৈরি হয়েছে। এই যেমন বেলুন হাতে তোলা হাস্যোজ্জ্বল একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন প্রভা। বেলুনের গায়ে লেখা, আই লাভ ইউ। কার উদ্দেশ্যে ভালোবাসার বার্তা দিলেন তিনি? তা নিয়ে আলোচনা চলছে। অনেকেই বলছেন প্রভার জীবনে নতুন করে প্রেম এসেছে। কিন্তু তার উত্তর দেননি প্রভা। প্রকৃতি দেখতে দেখতে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম। অনেকেই প্রভার ছবি ও ক্যাপশনে নতুন প্রেমের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। কিন্তু প্রভা এসব মন্তব্য এড়িয়ে চলছেন। এদিকে, প্রভাকে সবশেষ দেখা গেছে ‘পাপ কাহিনী-২’ ওয়েব সিরিজে। এটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। এর বাইরে নতুন কোনো কাজে তেমন একটা দেখা মেলেনি এ অভিনয় তারকার।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন