যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হয়েছে বিজিবি- বিএসএফ বৈঠক

ফন্ট সাইজ:

ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত আলোচনা বৃহস্পতিবার শেষ হয়েছে । (বিএসএফ) এবং বিজিবির মধ্যে বৈঠক টি দিল্লির লোদি রোডে বিএহএফের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। তবে এই আলোচনার ইতিহাসে এবারই সম্ভবত প্রথমবার যৌথ আলোচনাপত্র স্বাক্ষরের পর দুই বাহিনীর মহাপরিচালকদের (ডিজি) প্রথাগত যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সুত্রের খবর, আলোচনায় সীমান্ত ব্যবস্থাপনা সহ সীমান্তের নানা সমস্যা ও সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে বলে সরকারী কর্মকর্তারা জানিয়েছেন। তবে সাম্প্রতিক পুশ ইন সমস্যা নিয়ে উভয়পক্ষ তাদের মতামত জানিয়েছেন।

জানা গিয়েছে , দ্বিপাক্ষিক সম্মেলনে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনা, চোরাচালান বন্ধ করা, সোনা, মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করা এবং ‘পুশ-ইন’-এর মতো একতরফা ঘটনা প্রতিরোধ করার মতো বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিএসএফ সূত্রে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের দ্বারা বিএসএফ জওয়ান ও ভারতীয় বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং বাংলাদেশিদের দ্বারা সীমান্ত বেড়া লঙ্ঘনের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন