দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু

ফন্ট সাইজ:

ভারতের দিল্লির মাল্য নগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নারী মারা যান। পুলিশ জানিয়েছে, আগুনে ওই নারী মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন। একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। একজন কর্মকর্তা জানিয়েছেন, তার মৃত্যুর মধ্য দিয়ে এই মর্মান্তিক ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৩ জনে দাড়িয়েছে। বাংলাদেশি নারীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তারা জানিয়েছে, বুধবার পুলিশ ও হাসপাতাল সূত্রে বাংলাদেশি ওই নারীর মৃত্যুর বিষয়টি জানা গেছে। পরে ঢাকায় বিষয়টি জানানো হয়। এর আগে মহম্মদ নুরুল আমিন (৪৪) নামে এক বাংলাদেশি নাগরিকের অগ্নিকাণ্ডে মৃত্যুর খবর জানা গিয়েছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন