এই বাজেট উৎপাদন-বিনিয়োগ-ব্যবসা বান্ধব: ফখরুল

এই বাজেট উৎপাদন-বিনিয়োগ-ব্যবসা বান্ধব: ফখরুল

ফন্ট সাইজ:

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে উৎপাদন, বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব বাজেট বলে আখ্যায়িত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং তার চিন্তা-ভাবনা করার মধ্যে দিয়ে আমাদের অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের সকলের সহযোগিতা নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে বাজেটটা করা হয়েছে। এই বাজেট মূলত হচ্ছে উৎপাদন বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব। এধরনের বাজেট আমরা আগে কখনো দেখিনি।

মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করেছেন। এই বাজেটে প্রতিফলিত হয়েছে, এই সরকার কতটা আন্তরিক, দেশের অর্থনীতিকে তারা পুনর্বাসন করতে চায়। একইসঙ্গে গতি ফিরিয়ে আনতে চায়। সবচেয়ে বড় দিক হচ্ছে, সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ বাজেট বলব আমি এটাকে। এরমধ্যে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। যে পদক্ষেপগুলো আমরা চিন্তাও করতে পারি না। যেমন এখানে ফ্যামিলি কার্ড যেটা করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন