বীর মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজীর একটি বিশাল মূর্তি এবার স্থাপিত হতে চলেছে ইসরায়েলে। সম্প্রতি শিবাজীর রাজ্যাভিষেক দিবস উপলক্ষে মুম্বইতে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ এই ঘোষণা করেছেন। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই ঐতিহাসিক উদ্যোগে সম্পূর্ণ প্রশাসনিক ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে লেখা এক চিঠিতে ইজরায়েলি কূটনীতিক উল্লেখ করেছেন, ইসরায়েলের মাটিতে ছত্রপতি শিবাজীর মূর্তি স্থাপন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের এক শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করবে। ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ বলেন, একটি বড় আকৃতির মূর্তি তৈরি করে তা ইসরায়েলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এটি কেবল একটি সাধারণ প্রকল্প নয়, বরং দীর্ঘমেয়াদি একটি সম্পর্কের প্রতীক যা দুই দেশের মানুষকে কাছাকাছি নিয়ে আসবে। শিবাজীর গৌরবময় ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূর্তিটি তৈরি করতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে ঐতিহাসিক তথ্য, শৈল্পিক পরামর্শ ও নকশাগত সহযোগিতা চেয়েছে ইসরায়েল।
ইসরাইলে বসছে ছত্রপতি শিবাজীর মূর্তি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
১ ঘন্টা আগে
১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ৫৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
