জীবন নামের যাত্রায় সময় কখনও কখনও প্রতিপক্ষ হয়ে ওঠে। এমন কিছুর মুখোমুখি করে ফেলে মানুষকে, যা হয়তো তার কল্পনাতেও ছিল না। এমন অনেক কিছু মানুষকে করতে হয়, যা তিনি ভাবেননি কখনও। এমন আবেদন নিয়ে নির্মাতা কাজী আসাদ নির্মাণ করেছেন ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ’লাইফলাইন’ পাওয়ার্ড বাই নোরিক্স-১। ২১ জুন চরকিতে মুক্তি পাবে ফিল্মটি। গল্প নিয়ে নির্মাতা কাজী আসাদ জানান, ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়? এসব উত্তরের মধ্যে দিয়ে গভির কিছু অনুভূতির কথা বলার চেষ্টা করা হয়েছে। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, রেজওয়ান পারভেজ , গাজী রাকায়েত, আ খ ম হাসান , খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা। নির্মাতা কাজী আসাদ বলেন, আধুনিক বাংলা হোটেল– এর পর আমি চাচ্ছিলাম ব্যক্তিগতভাবে নতুন কিছু করতে চাচ্ছিলাম। ড্রামা আমার খুব পছন্দের একটা জনরা। সেই জায়গা থেকে ড্রামা বা সোশ্যাল ড্রামা নিয়ে কাজ করা। গল্পরে আইডিয়াটা শোনার পর মনে হয়েছিল এটা সিনেমার গল্প হতে পারে। সোশ্যাল ড্রামা ঘরানার এই গল্পটার মধ্যে সোশ্যাল আওয়ারনেসও আছে, ইমোশন আছে, এই বিষয়টা ফিল্ম মেকার হিসেবে আমার খুব ভালো লাগলো। এই গল্পটার মধ্যে সচেতনভাবে আমরা এমন কিছু বলতে চেয়েছি যেটা দর্শকের সঙ্গে সাথে নির্মাতার এক ধরনের যোগাযোগ তৈরি করে।
১০ জুন সন্ধ্যায় প্রকাশ পায় ’লাইফলাইন’ ফিল্মের ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে বিদ্যা সিনহা মিম কাউকে খুঁজছেন। তার এই যাত্রায় সহযোগী রিজওয়ান পারভেজ। যিনি কঠিন রাস্তায় বাইকে করে মিমকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন এবং দুজন মিলে ঝগড়াও করছেন। ‘লাইফলাইন’ নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ফিল্মটির থিমেটিক পোস্টারটা যদি খেয়াল করেন, দেখবেন সেখানে বালু ঘরির মধ্যে অনন্যা চরিত্রটি বসে আছে। অর্থাৎ চরিত্রটি একটা সময়ের মধ্যে আছে বা একটা সময়ের মুখোমুখি যেটা সে ফেস করে এগিয়ে যেতে পারবে কিংবা পারবে না। সেটা জানতে হলে, সিনেমা দেখতে হবে।
