ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক

ফন্ট সাইজ:

ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) লাগবে। বৃহস্পতিবার সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এটি বাজেটের অন্যতম একটি বড় সিদ্ধান্ত। নতুন প্রস্তাবে কোনো ব্যক্তিকে ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দেখাতে হবে।
তবে এ ক্ষেত্রে কিছু ছাড়ও রয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব নেয়ার সময় এই টিআইএন সনদ দেখাতে হবে না। আবার নো ফ্রিলস অ্যাকাউন্ট যেমন– ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা সুবিধা নেয়ার জন্য যত হিসাবসহ পেনশনভোগীদের হিসাবের ক্ষেত্রে টিআইএন দেখানোয় অব্যাহতি দেওয়া হয়েছে।



আব্দুল হালিম

১ ঘন্টা আগে

আশা করা যায় এবার ব্যাংকগুলো গ্রাহক সংকটে পড়বে।

মন্তব্য করুন