ইংরেজি মিডিয়াম স্কুলগুলো নীতিমালার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যাতে অংশ নিয়েছেন এই মাধ্যম সংশ্লিষ্টরা। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে ইংরেজি মিডিয়াম স্কুলের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জানা যায়, আরও কয়েকটি বৈঠক, আলোচনা, বিশেষজ্ঞ মতামত নেয়ার পর এই নীতিমালা জারি হবে।
ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নীতিমালায় আওতায় আনার কথা দায়িত্ব গ্রহণের পর থেকেই এ বিষয়ে কথা বলে আসছেন। এর আগে তিনি রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বৈঠকে বলেছিলেন, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে কীভাবে মন্ত্রণালয়ের রেগুলেটরির আন্ডারে আনা যায়, সেই ব্যবস্থা নেবো। প্রত্যেকটি স্কুল-কলেজকে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ হতেই হবে। এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না। ক্যামব্রিজ ও বৃটিশ কাউন্সিল পারমিসেবল। তবে তাদের কীভাবে রেগুলেটরির আন্ডারে আনা যায়, সে বিষয়েও আমরা আগামীতে উদ্যোগ নেবো। এ ছাড়াও গত শনিবার কুমিল্লা শিক্ষা বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গ্যারেজের ভেতর রুম করে ইংরেজি মিডিয়াম স্কুল করবেন সেটাতো হতে পারে না।
নীতিমালার আওতায় আসছে ইংলিশ মিডিয়াম স্কুল
স্টাফ রিপোর্টার
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
