রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে জয়দেব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জয়দেব পাণ্ডে রয়েল ল্যাবরেটরিজের একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাকে হাসপাতালে আসা পথচারী মুসা গাজী বলেন, বিকালের দিকে চানখাঁরপুল ফ্লাইওভারে ঢালে বাসে উঠতে গিয়ে মৌমিতা পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দু’টি বাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে।
চানখাঁরপুলে দুই বাসের চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু
স্টাফ রিপোর্টার
১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
