বাস্তবের নূরকে নিয়ে সংবাদ সম্মেলনে নিশো

বাস্তবের নূরকে নিয়ে সংবাদ সম্মেলনে নিশো

ফন্ট সাইজ:

২০০৫ সালের ডিসেম্বরে এনজিওকর্মী হিসেবে আফগানিস্তানে চাকরি করতে গিয়েছিলেন যশোরের নূর ইসলাম। সেখানে তিনি তালেবানদের কাছে ৮৪ দিন বন্দি থেকে মৃত্যুর সঙ্গে লড়েন। নূরের সঙ্গে ঘটে যাওয়া কাহিনী অবলম্বনেই নির্মিত হয়েছে রেদওয়ান রনির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দম’। শনিবার সন্ধ্যায় এই সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হন আফরান নিশো, পূজা চেরি, নির্মাতা রেদওয়ান রনি ও প্রযোজক শাহরিয়ার শাকিল। তাদের সঙ্গে বিশেষ চমক হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত হন নূর নামের ওই ব্যক্তি! মূলত শূন্য দশকের মাঝামাঝিতে তার সঙ্গে ঘটে যাওয়া বাস্তব কাহিনীই ‘দম’র মাধ্যমে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন নিশো। সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, যশোরের নূর ইসলাম সিনেমাটি দেখেছেন উত্তরার সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে। গত শনিবার বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সবাইকে বাস্তবের নূরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় নিশো নূরের গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সরাসরি জানান, তিনিও রক্ত-মাংসে গড়া মানুষ। এরপরই কান্না শুরু করেন এই অভিনেতা। নিশো জানান, চরিত্রের প্রয়োজনে তিনি নূরের গ্রামে গেছেন এবং তার বাবা ও ভাইয়ের কাছ থেকে গল্পও শুনেছেন। তার বাবা হোক বা ভাই হোকÑ সবাই মানুষ। তিনি নূরের জীবন গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন। নিশো আরও জানান, কীভাবে এই সিনেমার গল্পটি তাকে আকৃষ্ট করেছে এবং চরিত্রের প্রয়োজনে তিনি কী কী করেছেন। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে আফরান নিশো আহ্বান জানান, তারা যেন সিনেমাটি দেখেন এবং নূরের জীবনের বাস্তব লড়াইটা উপলব্ধি করেন। অন্যদিকে, এই সিনেমায় নিশোর বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন পূজা চেরি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন